বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২১, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটিতে উদ্ভাবনায় বন সম্ভাবনায় বন এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরেষ্ট কলোনী থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন সংরক্ষকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করা হয়।

দিবসটির শুরুতে বন বিভাগ রাঙামাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালী ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠান শুরু করে। সকাল ১১ টায় বন সংরক্ষক রাঙামাটি অঞ্চলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ফরেষ্ট কলোনী থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন সংরক্ষকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ জাহিদুর রহমান মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল করিম চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ । এতে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সোহেল রানা ইউএহএফ বিভাগ রাঙামাটি ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উপলক্ষে বলেন মূলত মানুষকে গাছের গুরুত্ব বুঝাতে দিবসটি পালিত হয়। এর মধ্যে বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তনে আশ^নি বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ,অক্সিজেন বৃদ্ধির পাশা-পাশি সবুজ বন পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান থেকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো। দিবসটি সামনে রেখে বন বিভাগ রাঙামাটি বিভিন্ন অনুষ্ঠান র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য যে, বন ও বনভূমি নিরাপত্তা স্বার্থে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় একুশে মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয় সেই থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের দুর্গম স্কুলের শিক্ষার্থীরা পেল টিকার প্রথম ডোজ

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

চন্দ্রঘোনা-মিশন হাসপাতালের আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন 

রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

বিলাইছড়ি বাজার পুজা মন্ডপে ডিআইজি  শুভেচ্ছা উপহার

পাহাড়ের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সুতা ও সেলাই মেশিন বিতরণ 

বিজয় দিবসে রাঙামাটিতে পিসিসিপি’র শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

বিলাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

লংগদুতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

চন্দ্রঘোনায় ২৪৭ কেজি মদ তৈরির উপকরণসহ আটক ৪

error: Content is protected !!
%d bloggers like this: