রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৮, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রাঙামাটির  কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার  (২৮ এপ্রিল ) সকাল ১০ টা হতে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করেন।

প্রতিযোগিতার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। এসময়  উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা এবং কাপ্তাই প্রেস ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকগীতি,  কেরাত, হামদ-নাত, জারী গান, আবৃত্তি, রচনা, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যসহ সর্বমোট ১৬টি বিষয়ে ১৭ মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি,  মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,   উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা,  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুন্নবী এবং  উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান  জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নিবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ফলোআপ / নানিয়ারচরে বিদ্যুতের খুঁটি ঘেঁষা বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত

রাজস্থলীতে  ৩টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

রাঙামাটি সরকারি কলেজে রাঙামাটি গণিত ক্লাবের সেমিনার

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লংগদুতে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ’র মতবিনিময় সভা

বিজয়া দশমীতে হবে নৌ র‍্যালী  / কাপ্তাইয়ে আট পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে  

বিদ্যালয়ের মাঠ জুড়ে ইটের খোয়া কংক্রিট বালুর স্তুপ

সাজেকে পাঁচ দিনের বিজু উৎসব শুরু

error: Content is protected !!
%d bloggers like this: