শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৮, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি রিসাং ঝর্নায় বেড়াতে গিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৮অক্টোবর) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ঝর্ণায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সাঁতার না জানার কারণে রিসাং ঝর্নার উপরের গভীর কুপে পড়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মো. রাকিব(২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাকিব খাগড়াছড়ি জেলা সদরের আনন্দ নগরস্থ বলপেইয়ে আদাম এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ৪বন্ধু মিলে মাটিরাঙ্গা ইউনিযনের রিসাং ঝর্ণায় বেড়াতে যায়। পরে রিসাং ঝর্ণার উপরের দিকে ঝর্ণার পানিতে গোসলের জন্য উপরে উঠে কুপে লাফ দিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের নির্দেশে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকাল প্রায় সাড়ে ৫টার ঘটিকার দিকে রাকিব-কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দুপুরের দিকে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, চারজন বন্ধু মিলে ঝর্ণায় ঘুরতে গিয়ে, সাঁতার কাটার সময় রাকিব গভীর পানিতে ডুবে যায়। পরে রাঙামাটির ডুবুড়ি দলকে খবর দিয়ে এনে, বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে রিসাং ঝর্ণার উপরের আরেকটি ঝর্ণায় গভীর কুপ থেকে রাকিবকে উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সুরতহাল প্রস্তুতপূর্বক বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বছর পেরিয়ে আবারও এসেছে সাংগ্রাই; বান্দরবানে উৎসবের আমেজ

কাউখালী বেতবুনিয়ায় বিষপানে যুবকের মৃত্যু

রাঙামাটিতে লড়ি-সিএনজি খাদে, নিহত ৩

জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী

কাপ্তাই হ্রদে নৌকা দুর্ঘটনা, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে বঙ্গমাতার জন্মদিন পালন

খাগড়াছড়িতে শিক্ষা দিবসে পিসিপি’র মিছিল ও ছাত্র সমবেশ: নতুন সংবিধানের দাবি

রাঙামাটি লায়ন্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক

কাপ্তাইয়ে জেলা পরিষদের সূর্যমুখী বীজ ও সার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: