শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির চম্পকনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৬, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ

আসমা বিনতে আবু বক্কও সিদ্দিক ফোরকানিয়া মাদ্রাসা ও চম্পক নগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুফতি মাওলানা শামসুল আলমের পরিচালনায় উক্ত দোয়া ও মাহফিলে সভাপতিত্ব করেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম.কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের গোপনীয় সহকারি (সিএ) হাজি আবু বক্কর।

প্রধান অতিথি বলেন, চম্পকনগর ফাতেমা বিনতে আবু বক্কর ফোরকানিয়া মাদ্রাসাটি এই এলাকার কোমলমতি শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ধরে রাখা আপনাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। তাই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। যেহেতু ফোরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মিলাদ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে সেহেতু আগামীতে যেন এই দোয়া ও মাহফিল আরো বড় আকারে করা যায় তাই সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আল্লাহপাক সবাইকে যেন ইসলাম বুঝার ও জানার তৌফিক দান করেন আমিন।

মাহফিলের সভাপতি বলেন, চম্পনগরের শিশুরা এই ফোরকানিয়া মাদ্রাসায় আরবি পড়ে যেন তাদের আত্মীয়স্বজন পরিবার পরিজনকে ইসলামের সঠিক বার্তা পৌছিয়ে দিতে পারে সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আপনাদের ছেলে মেয়ে শুদ্ধ ভাবে কোরআন শিখে মা বাবার জন্য দোয়া করতে পারে সে প্রত্যাশা করছি। আজকের শিশু আগামী দিনের ভবিয্যৎ। ছোট বেলা থেকেই শিশুদের কোরআন শিখানো উত্তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএন্ডটি মাইক্রোওয়েব জামে মসজিদের খতিব মাওলানা গাজী শহিদুল্লাহ, কাশেম বাজার ডিএসবি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ খলিল উল্লাহ, সিও অফিস জামে মসজিদেও সহকারি ইমাম মুফতি মোঃ জাহিদুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশন সদও উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর আলী ও কাঁঠালতলী দারুসসালাম একাডেমির পরিচালক মুফতি মাওলানা শামসুল আলম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে খুন, গ্রেপ্তার ২

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মাহবুবে ইলাহী

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%,  জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন 

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের শোক

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে / কাউখালীতে যুবদল-বিএনপির দুই নেতার পদ স্থগিত

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

কাপ্তাইয়ে ৮১টি ঈদের জামাত অনুষ্ঠিত

দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

লংগদুতে প্রশাসনের অভিযানে আবারও দুইটি ইটভাটা বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: