সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে সোমবার (৩ ফেব্রুয়ারি)  কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির , কর্নফুলী সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বিএসপিআই, কাপ্তাই চৌধুরী ছড়া ও ব্রিকফিল্ড পুজা মন্ডপ সহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের আয়োজনে সকালে  গীতাপাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গীতাপাঠ করেন গীতাপাঠক রনি দে।

এছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে নানা  আয়োজন করা হয়। ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কাপ্তাই বিএসপিআই  সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ ভক্তরা এখানে অন্জলী নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে সশস্ত্র সংগঠনে বাঙালি যুবকদের সম্পৃক্ততা: ঝুঁকি, কারণ ও করণীয়

মা‌টিরাঙ্গায় মাদ্রাসার ৩ ছাত্র নি‌খোঁজ, থানায় জি‌ডি

রাজস্থলীতে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা

বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে  / বাঘাইহাট এলাকায় দু’ গ্রুপের মধ্যে গোলাগুলি বাস শ্রমিক নিহত

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

রাঙামাটিতে জেলা ভিজিডি কমিটির সভা

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

‎রাঙামাটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: