শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে সর্বস্তরের মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
আরাফাত হোসেন বেলাল, লংগদু, রাঙামাটি
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় সর্বস্তরের মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সেবাগ্রহীতারা অংশ নেন। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলার পাবলিক লাইব্রেরি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

এ সময় প্রধান অতিথি বলেন, লংগদু উপজেলা বাসীর বহুদিনের প্রতিক্ষীত নানিয়ারচর সড়ক এবং এটি বাস্তবায়ন করার লক্ষে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো, কৃষি প্রদান জেলা হিসেবে লেকের পানি কমানোর বিষয়টিও খুব শিগগিরই দেখা হবে, এছাড়াও গনঅভ্যুত্থানে আহত লংগদু উপজেলার সকলকে নগদ অর্থ প্রদান করেন। জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, গনঅভ্যুত্থানে আহত চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপন

রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়তেই সাতানব্বই সালের শান্তিচুক্তি -কুজেন্দ্র

রামগড়ে ১৪ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

কাউখালীতে দূর্গা পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা সভা

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে- লুৎফুর রহমান কাজল

ঈদগাঁওয়ের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

হত্যা মামলার পলাতক আসামিও রাঙামাটি জেলা পরিষদের সদস্য

ইউপি চেয়ারম্যানের সহায়তায় স্বপ্ন পূরণ হলো প্রমিতার

বিলাইছড়িতে ইউএনও’র সহযোগিতায় পুড়ে যাওয়া অসহায় পরিবার পেলো নগদ অর্থ ও ডেউটিন

error: Content is protected !!
%d bloggers like this: