মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশ; নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতির আকাঙ্ক্ষার প্রতীক তারেক জিয়া। তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

সভাপতি ওয়াদুদ ভূইয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন ঘোষণার দাবিও জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আবু ইউসুফ চৌধুরী, রবিন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এসএম আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু আব্দুর রউফ রাজা, জেলা কমিটির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিধি, যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কোহিলি দেওয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লংগদু বগাচত্বর পরিবার কল্যাণ কেন্দ্রটি

ঈদগাঁওয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ সিএনজি চালক আটক

রাঙামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

‎শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

‎শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

কাপ্তাইয়ে প্রোগেসিভ আলোচনা সভা অনুষ্ঠিত 

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

রামগড় বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু আটক

error: Content is protected !!
%d bloggers like this: