বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ৩, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে কাপ্তাই এসে নিখোঁজ হয়েছেন এক সিএনজি চালিত অটোরিকশাচালক। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী জেসমিন আক্তার। থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করলেও খোঁজ মেলেনি সেই চালক মো. ফারুকের (৪২)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা দুইটাই কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি। এরপরই বিকেল তিনটায় অভিযান চালিয়ে সেই সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা পুলিশ। নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ ফারুক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের রাজামিয়া বাড়িতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ। তিনি বলেন, বৃহস্পতিবার দুইটাই ফারুকের স্ত্রী থানায় সাধারণ ডায়রি করেন। তিনি জানান, তার স্বামী বুধবার রাত ১০টায় কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। এরপরই পুলিশ অভিযানে নামে। ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকা থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করা গেলেও ফারুককে পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

ইউপিডিএফের ৮৭ দফায় যা আছে

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

চট্টগ্রামে বঙ্গবন্ধুর মু্র‍্যাল ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কাউখালীর বেতবুনিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ৩ আসামি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় রাঙামাটির নৃত্য শিল্পীর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: