সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানে বিজিবির সহায়তা প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ২৮, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় রামগড় জোন (৪৩ বিজিবি) এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, আর্থিক অনুদান এবং সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রামগড় জোনের দায়িত্বপূর্ণ খাগড়াবিল ও বাগানবাজার এলাকার দুটি এতিমখানা মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে মহামুনি, লাচারীপাড়া ও বাজার চৌধুরীপাড়া এলাকার তিনটি বৌদ্ধ মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়াও রামগড় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৩০ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রামগড় জোন (৪৩ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, চোরাচালান ও অপরাধ দমনসহ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় জোন কর্তৃপক্ষ।

স্থানীয়রা রামগড় জোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এসব কর্মকাণ্ড শুধু নিরাপত্তা নয়, জনগণের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বান্দরবানে সাংগ্রাই উৎসবে বুদ্ধমূর্তি স্নান

ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

দরপত্র আহবান

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

রাঙামাটিতে এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: