রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে অবৈধ টিলা কর্তনে অভিযান: দুইজনকে অর্থদণ্ড

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অথচ এখনো অসাধু ব্যক্তিরা লাভের আশায় এ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে রোববার (০৭ আগস্ট ২০২৫) রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া টিলা কর্তনের দায়ে মনির হোসেন ও রহিম নামের দুই ব্যক্তিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, লংগদু উপজেলায় পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় সবার আগে স্থানীয় জনগণকেই এগিয়ে আসতে হবে এবং পাহাড় ও টিলা কাটার ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, নদী-খাল ভরাট, বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাসসহ দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব পড়তে পারে। লংগদুর মতো পাহাড়ি উপজেলায় টিলা কর্তনের ফলে বর্ষাকালে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে, যা সরাসরি মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি করছে।

ইউএনও জাহাঙ্গীর হোসেন স্থানীয় জনগণকে সতর্ক করে বলেন,অবৈধভাবে পাহাড় কর্তনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে। পরিবেশ বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে টিলা কর্তন বন্ধ করতেই হবে।” তিনি আরও বলেন,লংগদু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এলাকাবাসীকে এ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ অবৈধ টিলা কর্তনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

দেশের বাইরে কৃষি পণ্য পাঠাতে পাসপোর্ট-ভিসা লাগবে- রাঙামাটি কৃষিবিদ অরুণ চন্দ্র রায়

কাপ্তাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের র‍্যালী-আলোচনা সভা 

রাঙামাটির স্বর্ণটিলায় ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ কর্মশালা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

চবিতে ভর্তিচ্ছুকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’

ফলোআপ / স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর চলে গেলেন স্বামী

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

error: Content is protected !!
%d bloggers like this: