সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ডিজিএম ফখরুদ্দিনের পদত্যাগ চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
অক্টোবর ১৩, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ র্ন ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়া, দেয়াং পাড়া, মতির বাড়ি ও বুলার তালুক এলাকায় গত ৫ দিন যাবত বিদ্যুৎ না থাকায় প্রতিবাদ স্বরূপ পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মো. ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) দুপুরে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, গ্রাহক পরিমল মাষ্টারের ঘরের ছাদের সাথে তার জড়ানোর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা মানববন্ধন করেন। এর আগে গত জুলাই মাসে চন্দনাইশ জোনাল অফিসে মোট কর্মরত ৮৫ জন কর্মকর্তা কর্মচারী ডিজিএম এর অপসারণ চেয়ে চট্টগ্রাম পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কাছে ১৬ টি অভিযোগ সহ লিখিত আবেদন করেন। কর্মকর্তা- কর্মচারীদের দাবি আদায় না হওয়ায় মানববন্ধন, কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের আন্দোলন করেন।

রোববারের মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা হয়রানি ও বাড়তি টাকা আদায়ের চেষ্টার প্রতিবাদে ডিজিএম এর অপসারণের দাবি জানান।

ডিজিএম মোঃ ফখরুদ্দিন জানান, গ্রাহক পরিমল মাষ্টার তাঁর ছাদের সাথে বিদ্যুতের তার ঢালাই করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তার ও খুঁটি স্থানান্তর করতে নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার কথা বলেছি। স্থানান্তরের আগে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলেও জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা: দিন দিন কমছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের বড়ইছড়িতে বিএনপি ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাঙামাটিতেও অগ্নিসংযোগ ব্যাপক ভাংচুর ও তান্ডব-লীলা

ঘুষ ছাড়া ফাইল ধরেন না বাঘাইছড়ি একাউন্ট অফিসার পেয়ার মোহাম্মদ

 কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে  শত শত পরিবার

নিখোঁজ সন্তান ও স্ত্রীকে পরকিয়ায় পালিয়ে যাওয়ার সন্দেহে স্বামীর অভিযোগ

প্রস্তুত: ২৪ টি ভোট কেন্দ্র,  শেষ মুহূর্তে প্রচারনায় মুখর কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ 

বৃক্ষ নিধন না করে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে – কুজেন্দ্র লাল

error: Content is protected !!
%d bloggers like this: