বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নারীর শক্তিতে টেকসই উন্নয়ন– মহালছড়িতে উৎসবমুখর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

“আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে রক্ষা করছেন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫।

বুধবার (১৫ অক্টোবর) ৯:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহালছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রকল্প অফিসার প্রীতি চাকমার সার্বিক পরিচালনা এবং এমপাওয়ারমেন্ট প্রজেক্ট ম্যানেজার শাশ্বতী দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, উপজেলা তথ্য আপা কর্মকর্তা ইতি চাকমা, এবং মাইসছড়ি ইউনিয়নের হেডম্যান স্বদেশপ্রীতি চাকমা।

জিএফ কলান্টিং গ্রুপ,জিএমবিএইচ(CEF) এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে ইমপাওয়ারমেন্ট প্রজেক্ট, তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামটি বাস্তবায়ন করেন।

আলোচনা বক্তারা বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবারের সীমার মধ্যে নয়, প্রকৃতি সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজে সচেতনতা বাড়ানো, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারীর নেতৃত্ব বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় স্থানীয় নারী নেত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আনসার ও ভিডিপি দিবস উদযাপিত

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

জুরাছড়িতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

জুরাছড়িতে বৃষ্টি পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের কীটস বিতরণ

পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ

পার্বত্য জেলায় একমাত্র সরকার অনুমোদিত কিডনী ডায়ালাইসিস সেন্টার রাঙামাটির ননিতা

কাপ্তাই স্পীলওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব

রাজস্থলীতে বন্যহাতির আতঙ্কে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে করেক পরিবার

ধর্ষকের বিচার দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: