সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির আসামবস্তি এলাকার ব্রাহ্মণটিলায় প্রান্তিক নারীদের নিয়ে শুরু হয়েছে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা। ‘লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লিড টু অ্যাডাপ্ট (LELA)-লিলা’ প্রকল্পের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি পার্বত্য জেলার উপপরিচালক মো. মনিরুজ্জামান।

‎উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লিলা প্রকল্প প্রান্তিক নারীদের সাবলম্বী হতে সহায়তা করবে এবং কাপ্তাই হ্রদের কচুরিপনা সমস্যার সমাধানেও ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভাসমান চাষ পদ্ধতি ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

কর্মশালার শুরুতে লিলা প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন প্রকল্প লিড মেমাচিং মং। তিনি বলেন, আমাদের লক্ষ্য কাপ্তাই হ্রদের কচুরিপনাকে সম্পদে রূপান্তর করা। এই প্রশিক্ষণ নারীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে।

‎প্রাথমিকভাবে ১৫ জন প্রান্তিক নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সমন্বয়কারী বাবুল মারমা। উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থীরা, স্থানীয় যুবনেতা ও স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

জুরাছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ! সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটিতেও পুলিশের কার্যক্রম যথারীতি চালু করা হয়েছে

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

দীঘিনালায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

লুৎফুর রহমান কাজল দলীয় মনোনয়ন পাওয়ায় ঈদগাঁওয়ে শোকরানা সভা

রাঙামাটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বন বিভাগের নাকের ডগায় দিবারাত অবৈধভাবে কাঠ পাচার

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: