সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজে ক্লাস পরীক্ষা ব্যাহত

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ডাকা “No Promotion, No Work” কর্মসূচির কারণে রাঙামাটি সরকারি কলেজে টানা দ্বিতীয় দিনের মতো পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করলেও অন্যান্য শিক্ষক ও বাহিরের কক্ষপরিদর্শকদের সহায়তায় নির্ধারিত পরীক্ষা নেয়া হয়েছে।

‎৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের জন্য ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়ায় দেশের সব সরকারি কলেজের মতো রাঙামাটি সরকারি কলেজেও প্রভাষকরা ক্লাস নেওয়া, পরীক্ষা দায়িত্ব পালনসহ সকল দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন।

‎কলেজের ২৩ জন প্রভাষকের কর্মবিরতির কারণে কোনো বিভাগের ক্লাস কিংবা অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের নির্ধারিত পরীক্ষাও গ্রহণ ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ বাইরের প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক এনে পরীক্ষা পরিচালনা করতে বাধ্য হয় বলে জানা গেছে।

‎শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি পদোন্নতির বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

‎কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া। পাশাপাশি কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণও আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

‎একই দাবিতে রাঙামাটি সরকারি মহিলা কলেজেও একই ধরনের কর্মসূচি পালিত হওয়ায় সেখানে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

কাপ্তাই হ্রদের মাছ দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে

বান্দরবানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

১০০ জন দরিদ্রদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিলাইছড়িতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

error: Content is protected !!
%d bloggers like this: