রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও উপজেলা ছাত্রদল ও মৎস্যজীবি দলের সাবেক আহবায়কের বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা ও উপজেলা মৎস্যজীবি দলের সাবেক আহবায়ক হান্নান মিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ঈদগাঁও উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা ও উপজেলা মৎস্যজীবি দলের সাবেক আহবায়ক হান্নান মিয়ার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাঁদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রদল-মৎস্যজীবি দলের নেতাকর্মীরা জানান, উপজেলার ২ জন সাবেক আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয়ায় এখন থেকে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা ও উপজেলা মৎস্যজীবি দলের সাবেক আহবায়ক হান্নান মিয়া  বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও-ফুলছড়িতে বন উদ্ধার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি।

বিলাইছড়িতে যাওয়ার পথে হিটস্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু

কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে টমটম উল্টে নারীর মৃত্যু

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চন্দনাইশে ঐতিহ্যবাহী পাঠানদন্ডী মাদরাসা’র ৩৭তম সালানা জলসা সম্পন্ন

বরকল প্রেসক্লাব কর্তৃক ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না-কাজল তালুকদার

খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: