শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকার সম্মিলিত উদ্যোগে এই প্রথম এক বিশাল পরিসরে দুইদিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান সম্পন্ন হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান শেষে অনুষ্ঠিত হয় পুণ্যার্থীদের বিশেষ পর্ব। এ অংশে সঞ্চালনা করেন, অষ্টপরিষ্কার দান সহ মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ, এবং সভাপতিত্ব করেন, মহাসংঘদান উদযাপন কমিটি আহবায়ক উথোয়াই মং মারমা। এতে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।
বিশেষ পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপি আহবায়ক সাচিংপ্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ: প্রু মাষ্টার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরী মাষ্টার, রাঙামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি লুসাইমং, বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দুইদিনব্যাপী এ আয়োজনকে ঘিরে তিন পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সন্ধ্যায় বৌদ্ধ বিহার মাঠে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি  জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা এবং সঞ্চালনা করেন, রাঙামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। এই মহতী ধর্মীয় আয়োজনে পার্বত্য তিন জেলা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় হাজারো পুণ্যার্থী ও ভক্তের সমাগম ঘটে, যা এক অভূতপূর্ব ধর্মীয় মহামিলনের সৃষ্টি করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবস পালনে কাউখালীতে প্রস্তুতি সভা

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

খাগড়াছড়িতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

বিচারের বাণী নীরবে কাঁদছে! / ২৮বছর পরও হয়নি ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশে / আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর প্রস্তুতি নিচ্ছে-ওয়াাদুদ ভূঁইয়া

ঈদের ছুটিতে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

ড্রেন বানানো নয়; ছড়া খনন করা হোক

error: Content is protected !!
%d bloggers like this: