শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলী থানা পরিদর্শনে পুলিশ সুপার; জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে জোর নির্দেশনা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ১০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)। আজ শনিবার (১০জানুয়ারি) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব প্রথমে চন্দ্রঘোনা থানায় এবং পরে রাজস্থলী থানায় পৌঁছালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদ্বয় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার থানায় পৌঁছালে রাজস্থলী থানা পুলিশের চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।

থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এসময় তিনি থানা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে থানা পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানায় কর্মরত সকল সদস্যের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন— রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ডিএসবি (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জসিম উদ্দিন চৌধুরী, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. সাকের আহমেদ, সহ অন্যান্য দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

লংগদুতে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টশন সভা

‎কাপ্তাই হ্রদে কচুরিপানা সংকট মোকাবেলায় লিলা প্রকল্পে প্রশিক্ষণ

কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন জোন কমান্ডার কাজী শাহীন কবির

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জ্বালানি তেলের তিন দোকান ও সারের ডিলারকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: