শুক্রবার , ৮ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নবগঠিত তাঁতী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৮, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

রাঙামাটিতে নবগঠিত জেলা তাঁতী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীস্থ দলীয় অফিসে এই মতবিনিময় করেন নবগঠিত জেলা তাঁতী দল। এতে সভাপতিত্ব করতে তাঁতী দলের সাবেক আহবায়ক ও নবগঠিত কমিটির সভাপতি মোঃ সফি।

‎জেলা তাঁতী দলের সভাপতি বলেন মোঃ সফি বলেন, গত পরশু তাঁতী দল নামধারী একটি ভুয়া সংগঠন অনুমোদিত নবগঠিত তাঁতী দলের জেলা কমিটির বিরুদ্ধে অহেতুক অভিযোগ করে নানান ধরনের কথাবার্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত তাঁতী দলের সভাপতি।

‎জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ শাকিল বলেন, যারা এই নবগঠিত কমিটিকে নিয়ে কুমন্ত্র রটাচ্ছে তারা তাঁতী দলের কিছুই না। নবগঠিত কমিটি গঠন ও অনুমোদনে তাঁতী দলের যোগ্য কোন নেতা বাদ পড়েনি। যারা বলছে এই কমিটি ঢাকা থেকে ভুয়া অনুমোদন নিয়ে এসেছে তাদের বলতে চাই আপনারা চ্যালেঞ্জ করেন যে এই কমিটির অনুমোদন ভুয়া। ভুয়া ধরিয়ে দিতে পারলে প্রকাশ্যে আমাদের শাস্তি হবে। তবে কমিটি নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে ছাড় দেওয়া যাবে না।‎

‎জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক, পৌর সদস্য সচিব, আলী আজগর বাদশা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হিরু তালুকদারসহ আরো অনেকে।

‎বক্তারা বলেন, তাঁতী দল নিয়ে যারা মিথ্যাচার করছে তারা তাঁতী দলের কেউ নয়। এখনো সময় আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ষড়যন্ত্র ছেড়ে দিয়ে দেশ গঠনে সামিল হই। তাঁতী দল একটি আদর্শিক দল এই দল
‎দেশের জনগণের জন্য কাজ করে। কেউ এই দলকে নিয়ে ষড়যন্ত্র না করার জন্য উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাংলাদেশের ভূখন্ডে বিচ্ছিন্ন এক জনপদ রামুক্যাছড়ি; দুর্গমতায় পৌছায় না সরকারী কোন সুবিধা

৭ হাজার মানুষ পেয়েছেন রক্ত / বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিতে কাজ করছে কাউখালী ব্লাড ব্যাংক

বাঙ্গালহালিয়ায় ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা

রাঙামাটি ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা

১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে রাঙামাটিতে পাহাড়িদের মানববন্ধন অনুষ্ঠিত

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান 

দ্বিতীয় ধাপে রাঙামাটির ৩ উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

রামগড়ে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ

লংগদুতে সোনালী ব্যাংকের ৩০ কোটি টাকার ভুয়া ঋণের ভোগান্তি

error: Content is protected !!
%d bloggers like this: