বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎সনাক-টিআইবির আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৮, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

রাঙামাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (১৮ জুন) জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় করণীয়’ শীর্ষক এই সভার সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক বাঞ্ছিতা চাকমা এবং সঞ্চালনা করেন সনাক সদস্য মোহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে আসতে হবে। এটি একটি সামাজিক আন্দোলন। তিনি উল্লেখ করেন, এসিড নিক্ষেপ রাষ্ট্রের কার্যকর ব্যবস্থায় নির্মূল হয়েছে সরকারের সদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ থাকলে নারীর প্রতি সহিংসতাও বন্ধ সম্ভব। তিনি শিক্ষার্থীদের সহিংসতার শিকার হলে ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়ার অনুরোধ জানান।

‎বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা বলেন, শিক্ষার্থীদের নারী নির্যাতন ও বুলিংয়ের বিরুদ্ধে সচেতন হতে হবে। তিনি নির্যাতনের শিকার হলে দ্রুত শিক্ষক বা অভিভাবককে জানানোর আহ্বান জানান।

‎সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার চিত্র, হটলাইন নম্বর ও করণীয় তুলে ধরেন সনাক সদস্য ও টিআইবি ট্রাস্টি বোর্ড সদস্য সুস্মিতা চাকমা। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মতামত তুলে ধরলে সনাক সদস্যরা উত্তর দেন।

‎সভাপতি অধ্যাপক বাঞ্ছিতা চাকমা বলেন, দীর্ঘদিন ধরে নারী অধিকার, দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতায় কাজ করছে সনাক-টিআইবি। তিনি জেলা পরিষদের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটি গঠনে চিঠি দেওয়ার অনুরোধ জানান। শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পড়ান।

‎অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য নিরূপা দেওয়ান, অঞ্জুলিকা খীসা, গৈরিকা চাকমা এবং টিআইবির চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে ১০টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার মহাসড়কে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

বৃটিশ আমলের আগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসন ব্যবস্থা প্রচলন ছিল- সন্তু লারমা

কাপ্তাইয়ে সজিব হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

সচিবের ভাই পরিচয়ে রামগড়ের ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, প্রতারক আটক ‎

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে- ইয়াসমিন পারভিন

খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: