শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ভাটিতে সতর্কতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বর্তমানে জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। স্পিলওয়ের গেট খোলা হলে কর্ণফুলী নদী হয়ে ভাটিতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।

এ কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

রাঙামাটি মেডিকেল কলেজে ঠিকাদারের দরপত্র ছিনতাই

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

কর্ণফুলী সরকারি কলেজে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’

নানিয়ারচরে এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

চন্দ্রঘোনায় ৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার 

অনাকাঙ্খিত ঘটনার হোতাদের বিষয়ে সকলকে স্বোচ্চার হবার আহ্বান জানালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

error: Content is protected !!
%d bloggers like this: