সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ইউএনও রাজীব হোসেন / সমাজে বৈষম্য দূর এবং অন্যায়ের প্রতিবাদ করতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত জরুরি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি।
আগস্ট ৩১, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার কাউখালীতে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ আগষ্ট) কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন।

কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যরে সঞ্চলনায় অনুস্ঠিত উদ্বোধনী বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন বলেন- কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। তিনি মাত্র ২২ বছর বয়সে ‘বিদ্রোহী’ কবিতা লিখে বাংলা সাহিত্যে ঝড় তুলেছিলেন। তাঁর লেখায় সবসময় অন্যায়, অবিচার, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা যায়। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন। তিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষ ও মানবতার জয়গান গেয়েছেন।

তিনি আরো বলেন কবির লেখা আমাদের সমাজে সবসময় সম্প্রীতির শিক্ষা দেয় বর্তমান সমাজে বৈষম্য দূর করতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত জরুরি। তিনি সাংস্কৃতিক প্রতিযোগিতা নজরুলচর্চায় শিক্ষার্থীদের তাদের মেধা বিকাশে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সহকারী কমিশনার(ভুমি) আওয়ালীন খালেক,কাউখালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল খালেক ও কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিছ।

কাউখালী উপজেলা প্রশাসন এই অনুষ্টানের আয়োজন করে। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গুণীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে কবি নজরুলের চেতনা ও সৃষ্টিকে ছড়িয়ে দিতেই এই দেশব্যাপী উদ্যোগের অংশ হিসেবে কাউখালীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি থানার বিশেষ অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

চিৎমরমে হাজী হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

কাপ্তাই ৬ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, ২ শিক্ষার্থী হাসপাতালে

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

রাজস্থলীতে শেখ রাসেল দিবস পালিত

ব্যবসায়ী রাসেলের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: