রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়ি বাজারে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক–১

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহালছড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের একটি দল। এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ বৈদ্য ও এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহালছড়ি বাজারের ‘লিমা ফটোস্ট্যাট’ দোকানের সামনে থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুক্কুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: