বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ইউপি নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়: ‘হাইব্রিড’ মুক্ত কমিটি গঠনের হুশিয়ারি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থী এবং নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সুচিয়াস্থ শিবলু কনভেনশন সেন্টারে চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং প্রার্থী বাছাইয়ের কৌশল নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরের পর থেকেই চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কনভেনশন সেন্টারে আসতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হলরুম। ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে এবং মূল সড়কে নেতাকর্মীদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়।

সভায় প্রায় দুই শতাধিক সম্ভাব্য প্রার্থী বিএনপি সমর্থনের জন্য আবেদনপত্র (ফরম) সংগ্রহ করেন। আগামী ৮ অক্টোবর বিকেল ২টা থেকে রাত ৮টার মধ্যে চন্দনাইশ পৌরসদরস্থ বিএনপি কার্যালয়ে এই ফরম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটির সদস্য মোজাম্মেল হক বেলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্য সদস্য ইখতিয়ার হোসেন ইফতু, মো. জসীম উদ্দিন, খন্দকার এম হেলাল উদ্দীন সিআইপি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার। এর মধ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইখতিয়ার হোসেন ইফতু।

তবে কমিটির প্রথম সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বর্তমানে বিদেশে অবস্থান করায় সভায় উপস্থিত থাকতে পারেননি। ​

এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদ খান, মোনায়েম খান, মাহাবুবুল করিম সোহেল, ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, নাজিমুল হক চৌধুরী, হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ

জুরাছড়িতে পার্বত্য উন্নয়ন ও সম্প্রীতির রাষ্ট্র গড়ার অঙ্গীকার দীপেন দেওয়ানের

টেকসই উন্নয়ন অভীষ্টে সুশাসন প্রতিষ্ঠায় রাঙামাটিতে কর্মশালা

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

বৈসাবি ও নববর্ষ ঘিরে মহালছড়িতে নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

কাপ্তাই বিএসপিআই এ চলমান প্রকল্প পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী

রাজস্থলীতে আগুনে পোড়া বৌদ্ধ বিহারের কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করেছে জেলা পরিষদ

জিপিএ-৫ পাওয়া ইস্কান্দার বাবার সাথে ধান কেটে পরীক্ষায় অংশ নিতেন

error: Content is protected !!
%d bloggers like this: