শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় তিন মাসব্যাপী চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি)’র আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ টিকে থাকার জন্য যেমন শিকড় প্রয়োজন, তেমনি একটি জাতির অস্তিত্ব ও পরিচয় বাঁচিয়ে রাখতে মাতৃভাষা ও বর্ণমালার চর্চা অত্যন্ত জরুরি। অভিভাবক ও শিক্ষার্থীরাও এই আয়োজনের মাধ্যমে নিজ ভাষায় পড়তে ও লিখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক পুলেশ চাকমা জানান, ২০১৮ সালে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থীকে চাকমা বর্ণমালা শিক্ষা দিয়েছে।

চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনি মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিসিসিবির সভাপতি সুশান্ত চাকমা, প্রতিষ্ঠাতা লিটন চাকমা, পরেশ চাকমা, ঘাগড়া ইউপি সদস্য অমর বিন্দু চাকমা, মন্টু রঞ্জন চাকমা, সাংবাদিক বিহারী চাকমা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ধর্মমণি চাকমা।

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ সফল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অসাধারণ ফলাফলের জন্য উর্মি চাকমা ১ম স্থান অর্জন করেন এবং ইতি চাকমা ও শ্রেয়া চাকমা যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার, অপরদিকে নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

বাঘাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক্স গেমসের প্রস্তুতি সভা

লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

দেবতাছড়ি স্বধর্ম জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন 

পাহাড় জুড়ে আলোর উৎসব: প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহাবারুণী স্থানে পূর্ণার্থীদের ভীড়

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

error: Content is protected !!
%d bloggers like this: