শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চাঁদা না দেওয়ায় কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ

 

রাঙামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ার অভিযোগে পাহাড়ের একটি আঞ্চলিক দলের সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঐ সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর মধ্যে পড়েছে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে সাড়ে ১১ টার দিকে ঐ সড়কে গিয়ে সিএনজির আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পুড়ে যাওয়া সিএনজির চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন এর সাথে মুঠোফোনে দুপুরে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪ থেকে ৫ জনের জেএসএস (মূলদল) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজিটি’তে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। ঘটনার সময় উক্ত সিএনজি চালক ২ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি হতে কাপ্তাই এর দিকে আসছিলেন বলে তিনি জানান।

চালক মোঃ কামাল হোসেন এর কাছে এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।

কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি সড়কে বন বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন  

ঈদগাঁওয়ে মডেল মসজিদের জমি পরিদর্শন করলেন ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ টিম

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্গঠন

বিলাইছড়িতে সমাজসেবা কর্তৃক পরিচালিত G2P – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

ওয়াগ্গা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: