শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মনিকাদের দেখতে আসা শিশুদের চাপা দিল লরি; প্রাণ গেল এক শিশুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

বৃহস্পতিবার সকাল ঠিক সাড়ে ৮ টা।  সাফজয়ী দলের পাহাড়ের ৫ কন্যা আসবে। যাদের শিকড় পড়ে আছে ঘাগড়ায়। তাদের অভ্যার্থনা জানাতে নেচে গেয়ে রাঙামাটির কাউখালীর ঘাগড়া বাজারে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বড়ইছড়ি রাস্তার মূখে চৌমুহনীতে অবস্থান করছিল ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

ব্যান্ড পার্টি ঢোল বাজাচ্ছে। ব্যান্ড পার্টির বাজনার তালে তালে শিক্ষার্থীরা নাচছে।

এ আনন্দ দেখতে সড়কের পাশ ঘেষা আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রাস্তার মূখে এসেছিল বিদ্যালয়ের শিশুরা। রাস্তার একপাশে দাঁড়িয়ে তারা আনন্দ উল্লাস দেখছিল।

এ সময় হঠাৎ চট্টগ্রাম দিক থেকে আসা একটি খালি লরি (ঢাকা মেট্রে-শ-১৩-০৯৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। সিএনজির চাপা পড়ে তিনজন শিশু।

আর সিএনজি ও লরি মাঝে চাপা পড়ে আরেক শিশু লিটন চাকমা (৮) ।


তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশে ঘাগড়া ক্লিনিকে নিয়ে যান ৪ শিশুকে। সেখান থেকে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় লিটনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মারা যায় লিটন চাকমা। ডাক্তাররা জানিয়েছেন লিটন মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে।


নিহত লিটন চাকমা ঘাগড়া টেক্সটাইল মিল কলোনী এলাকার সাধন প্রিয় চাকমার ছেলে। প্রতিবেশী ঘাগড়া ইউনিয়নের ৮ সাবেক মেম্বার শান্তিমনি চাকমা বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি হচ্ছে না।

কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, লরি পুলিশের হেফাজতে আছে। চালককে আটক আছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পুলিশ মামলা নেবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: