বুধবার , ৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চাঁদা কালেক্টর আটক 

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ

 

কাপ্তাই সেনা জোনের বাংগালহালীয়া ক্যাম্প অভিযান চালিয়ে জেএসএস (মূল) এর সশস্ত্র চাঁদাবাজ অংহলা প্রু মারমা নামে এক সন্ত্রাসীকে অস্ত্র, গুলি এবং চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়।

৫ অক্টোবর বুধবার সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজস্থলী উপজেলার ছাগল খাইয়া এলাকায় জেএসএস (মূল) এর আটককৃত কালেক্টর অংহলা প্রু মারমা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। বিষয়টি জানতে পেরে, কাপ্তাই জোনের বাংগালহালীয়া ক্যাম্প হতে একটি টহল দল উল্লেখিত এলাকায় গমন করে তাকে চাঁদা উত্তোলনের সময় গ্রেফতার করা হয়। এই সময় তাকে তল্লাসি করে তার নিকট হতে একটি এলজি, ২ রাউন্ড গুলি এবং চাঁদা আদায়কৃত নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, জেএসএস (মূল) এর সক্রিয় সদস্য অংহলা প্রু মারমা দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন পাহাড়ী ও বাংগালীদের নিকট হতে চাঁদা আদায় করে আসছিল। তার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায়। সে জেএসএস (মূল) কর্তৃক নিয়োগকৃত সশস্ত্র কালেক্টর। পরবর্তীতে তাকে সেনাবাহিনী কর্তৃক চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠসহ নাম্বারবিহীন মিনিট্রাক জব্দ

বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে দীপেন দেওয়ান

রাঙামাটি মেডিকেল কলেজে ঠিকাদারের দরপত্র ছিনতাই

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি 

রাঙামাটিতে আগামীকাল থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

শিজক কলেজে পাহাড়ী ছাত্র পরিষদের নবীণ বরণ

জুরাছড়ি উপজেলার অভ্যন্তরীণ ভাড়া নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন

মহালছড়িতে সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ে জনসম্পৃক্ত উদ্যোগ

error: Content is protected !!
%d bloggers like this: