শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ

 

কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকা হতে গোপন সংবাদে ভিত্তিতে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার বেলা ১ টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে কর্ণফুলী সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো.হাসান এই অভিযান পরিচালনা করে কাপ্তাই পিডিবির একজন খামারির বাসা হতে পাখিগুলো উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি তাদেরকে জানালে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি।

এইসময় পাখি লালন-পালনকারি ঐ ব্যক্তি জানান, আমি জানতামনা এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। তাহলে আর পালন করতামনা। পরে তিনি মুছলেকা দেয় বন বিভাগের নিকট। উদ্বারকৃত পাখিগুলো

বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: