শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে বৌদ্ধমূর্তি, বিদেশী সিগারেট, ভারতীয় শাড়ি ও লুঙ্গী জব্দ, এস.এ পরিবহনের তিন কর্মকর্তা আটক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৪, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়িতে এস.এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের সময় বৌদ্ধ মূর্তি, বিদেশী সিগারেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লুঙ্গী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের নারিকেল বাগান এলাকার এস.এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ এস.এ পরিবহনের মাধ্যমে একটি চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাচার করে আসছিলো দেশের বিভিন্ন স্থানে। আজ সন্ধ্যায় গোপন সংবাদ ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিতলের তৈরী ১০টি বৌদ্ধমূর্তি, ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি, ৩৪ সেট ভারতীয় চীবর, ৮৩৮ বক্স বিদেশী সিগারেট ও ২০০ পিস লুঙ্গী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকার বেশী বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম।

এ সময় সন্দেহজনক আসামী হিসেবে আটক করা হয়েছে এস.এ পরিবহননের তিন কর্মকর্তাকে।

আটককৃতরা হলেন- এস.এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ।

অভিযানে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের নায়ক সুবেদার সফিকুল ইসলামসহ খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাহাড়ি-বাঙালি সংঘাত, রাঙামাটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে

‎রাঙামাটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটি লিগ্যাল এইড অফিসের আয়োজনে চন্দ্রঘোনায় সচেতনতামূলক সভা

স্বাস্থ্য ও শিক্ষা অগ্রাধিকার, পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা চ্যাপ্টার প্রস্তাব করবে কমিশন

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ফুড প্যাকেজ বিতরণ

পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মরণী সড়কের মোড়ক উন্মোচন 

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: