বুধবার , ২৬ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫তম কঠিন চীবর দান সম্পন্ন 

 

বুধবার (২৬ অক্টোবর) বিলাইছড়ি উপজেলাধীন ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকা কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে সকালে ১ম পর্বে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যলংকার মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এমপি দীপংকর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বর্তমান জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমূখ। এসময় এমপি দীপংকর তালুকদার একটি চীবর ও বিহারে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।

অন্যদিকে ২য় পর্বে বিকালে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাস্থবির ও বান্দরবান জেলার আবাসিক অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শাক্য জ্যোতি থের।

কঠিন চীবর দান উপলক্ষে সকালে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার বাত্তি দান ও আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এবং সর্বোপরি বিকালে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে এমপি দীপংকর তালুকদার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বাউন্ডারি ওয়াল নির্মাণ শুভ উদ্বোধন করেন। পরে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিপির রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

বাঘাইছড়িতে ১৪৪৬ হিজরি নববর্ষ উদযাপন

চিংম্রংয়ে বৈশাখী পুর্ণিমা উদযাপন

নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করলো রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিন

সাজেকে ইঁদুর বন্যায় খাদ্যঝুঁকিতে থাকা ৪৬৬ জুমিয়া পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু

খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লংগদুতে ইয়াবাসহ দুজন আটক

রাঙামাটিতে সন্ধানীর উদ্যোগে এতিমখানায় ভ্যাক্সিনেশন

স্বাধীনতা দিবসে সুর নিকেতনের নানা কর্মসূচি পালন

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: