মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি রাঙামাটির আয়োজনে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙামাটিতে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।  মোট ৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে।এগুলো দাবা,লুডু, কেরাম, বাস্কেটবল এবং টেবিল টেনিস।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি   বোর্ডের চেয়ারম্যান বলেন ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছে বোর্ডের সকল কর্মকান্ডের প্রাণ। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের ফলে বোর্ড আজ পর্যন্ত  টিকে আছে। তাদের কর্মশক্তিকে ধরে রাখার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন। বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের ফলে সত্যি তাদের মনের শক্তি যোগাতে সাহায্য করবে। এধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্মচারী কল্যাণ পরিষদকে তিনি ধন্যবাদ জানান তিনি।

কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী,,সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিস (উপসচিব)।

এছাড়া নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাময় চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো,বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান,সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার,ডজী ত্রিপুরা তথ্য অফিসার ও সহকারী পরিচালক সাগর পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইএফআইসি ব্যাংকের ৪৮তম পূর্তি উদযাপন

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জুরাছড়িতে শান্তি চুক্তি উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের “মাস্টার প্ল্যান” বিষয়ক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাপ্তাইয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাঙামাটি মেডিকেলে নবীনদের ক্লাস ও অভিভাবক সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: