বুধবার , ২ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
নভেম্বর ২, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

রাঙামাটিতে নব নিযুক্ত পুলিশ সুপার মীর আবু তৌহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নিউজ পোর্টাল ‍‍‍“পাহাড়ের খবর ডটকম”  টিম।

পাহাড়ের খবর এর সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার নেতৃ্ত্বে বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন পাহাড়ের খবরের টিম।

সাক্ষাৎকালে পুলিশ সুপার বলেন, পুলিশ এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা থেকে শুরু করে দেশ ও দেশের মানুষের স্বার্থে সব সময় পুলিশ এবং গণমাধ্যম একসাথে কাজ করে।

তিনি আরো বলেন, বর্তমান যুগে গণমাধ্যম ছাড়া এক মূহুর্তও কল্পনা করা যায় না।  সব কিছু জানার জন্য মানুষ এখন গণমাধ্যমের শরণাপন্ন হয়। এমন অবস্থায় পাহাড়ের খবর পেশাদারীত্ব বজায় রেখে অতীতের ন্যায় পাহাড়ের খবরগুলো এ পোর্টালে তুলে ধরবে, এমন  প্রত্যাশা করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আরো বলেন, পুলিশ পার্বত্য চট্টগ্রামের মানুষে মানুষের ভ্রাতৃত্ব বন্ধনে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করে যাবে।

সাক্ষাৎকালে “পাহাড়ের খবর “এর সম্পাদক সুশীল প্রসাদ চাকমা বলেন, পাহাড়ের খবর যাত্রা শুরুর খুব কম সময়ে পেশাদারীত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করেছে। বর্তমানে বিশ্বের ৫০টির অধিক দেশ থেকে পাঠকরা নিয়মিত পাহাড়ের খবর ভিজিট করছেন।

সাক্ষাৎকালে পাহাড়ের খবর এর প্রকাশক জিয়াউর রহমান জুয়েল, নির্বাহী সম্পাদক এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক হিমেল চাকমা,  নিজস্ব প্রতিবেদক বিহারী চাকমা, সিটি প্রতিবেদক রিকোর্স চাকমা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

পাহাড়ের প্রথম সাইবার ক্রাইম মনিটরিং সেল-এর যাত্রা রাঙামাটিতে

সোশ্যাল মিডিয়ায় বিজিবির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশে প্রতিবাদ

আইডিএফের দুঃস্থ প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: