বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কুষ্ঠরোগ নির্মুল করতে হলে সবাইকে সচেতন হতে হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

কুষ্ঠরোগীদের অবহেলা করা যাবে না। কুষ্ঠ রোগের কারণে কেউ প্রতিবন্ধী হলে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। তবেই কুষ্ঠ রোগের কারণে প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। বর্তমান সরকার সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। সরকারের লক্ষ্যে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মুল করা। এ রোগে আর যেন কেউ আক্রান্ত না হয় এবং আক্রান্ত হয়ে কেউ যেন প্রতিবন্ধী না হয় সেজন্য সবাইকে এ রোগ নিয়ে সচেতন হতে হবে। এ রোগ দেখা দিলে কুসংস্কারের আশ্রয় না নিয়ে চিকিৎসা নিতে হবে। কারণ এখন বিনামূল্যে এ চিকিৎসা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের মোটেল জজ আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে লেপ্রোসি মিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জেলায় বিভিন্ন আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। লেপ্রোসি মিশন পার্বত্য অঞ্চলের মেডিকেল কর্মকর্তা ডাক্তার জীবক চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. আবুদর রশিদ, রাঙামাটির পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক পামির চাকমা, উন্নয়ন কর্মী মিলন চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে শিক্ষা নিয়ে ভাবনা: শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

ঈদগাঁওয়ে যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

পাহাড়ের খবরে সংবাদ প্রকাশের পর উন্নয়ন বোর্ডের টিম ক্ষতিগ্রস্ত সেতু পরির্দশন

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

হা‌বিবুর রহমান কাউখালী উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 

রামগড়ে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা; ব্যবস্থা নেয়ার কথা জানালেন ইউএনও

রাঙামাটিতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

রাঙামাটির প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মিয়া হুজুরের ইন্তেকাল

error: Content is protected !!
%d bloggers like this: