শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হিলর ভালেদী ও প্রোডাকশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৬, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ নামের রাঙামাটির  সাংস্কৃতিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠান পালন করে সংগঠনের শিল্পীরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে  ‘পোড়া কপাল্যে’ নামে সংগঠনটির নির্মিত চাকমা ভাষার  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আনুষ্ঠানিক পর্দা উন্মোচন, সংগঠনটির কর্মকান্ডের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ প্রমুখ। এ সময় চাকমা ভাষায় নির্মিত  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোড়া কপাল্যে’এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সম্পাদক ইমন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজ্ঞান্তর তালুকদার।

বক্তব্যে প্রধান অতিথি নিখিল বলেন, পার্বত্য চট্টগ্রামে সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের সহায়তার পাশে থাকবে।

তিনি হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনকে সংস্কৃতি কর্মকান্ড পরিচালনার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল ‎

কাপ্তাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

চিৎমরমের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি

রাঙামাটিতে ফের বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ আটক-২

error: Content is protected !!
%d bloggers like this: