শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে নামল প্রমোদ তরী রয়েল অ্যাডভেঞ্চার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জানুয়ারি ১৪, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই হ্রদে নামল ‘রয়েল অ্যাডভেঞ্চার’ নামক একটি বিলাসবহুল হাউস বোট প্রমোদ তরী। প্রতিদিন ভ্রমণপিপাসু অতিথিদের নিয়ে ঘুরে বেড়াবে কাপ্তাই হ্রদের বিভিন্ন দর্শনীয় ও মনোরম স্পট। এতে করে রাঙামাটির নৈসর্গিক কাপ্তাই হ্রদে ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য বাড়ল বিশেষ সুবিধা। স্থানীয়সহ দেশের পর্যটকবান্ধব কয়েকজন তরুণ উদ্যোক্তা যৌথব্যবস্থাপনায় নামিয়েছেন এ প্রমোদ তরী।

শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) সকালে শহরের রিজার্ভমুখ এলাকার শহিদ মিনার ঘাটে রয়েল অ্যাডভেঞ্চারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর কেক কেটে প্রমোদ তরীটির উদ্বোধন করেন। এ সময় মালিকপক্ষসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে অতিথিরা বলেন, পাহাড়, হ্রদ, ঝরনাসহ প্রাকৃতিক সৌন্দর্যে্য সমৃদ্ধ রাঙামাটির পার্বত্য এলাকা পর্যটনের জন্য বিশাল সম্ভাবনাময়। এসব সম্ভাবনার বাস্তবে রূপায়িত করা গেলে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নসহ দেশের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে কাপ্তাই হ্রদে আবাসিক নৌ ভ্রমণ ব্যবস্থার প্রমোদ তরী রয়েল অ্যাডভেঞ্চার হাউস বোট বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্বোধকরা।

মালিকপক্ষের উদ্যোক্তারা জানান, এটা কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, মূলত রাঙামাটির পর্যটন ক্ষেত্রকে উন্নয়নে এগিয়ে নিতে এবং দেশি বিদেশি ভ্রমণপিপাসু লোকজনের আবাসিক নৌভ্রমণের আনন্দদায়ক সুবিধা দিতে কাপ্তাই হ্রদে ‘রয়েল অ্যাডভেঞ্চার’ নামক হাউস বোটটি নামানো হয়েছে। এতে ভ্রমণপিপাসু অতিথিদের জন্য রাতযাপন ও থাকা—খাওয়াসহ হ্রদে আনন্দদায়ক নৌভ্রমণে পর্যাপ্ত সুযোগ—সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজভিত্তিক থাকা—খাওয়াসহ কাপ্তাই হ্রদে দুইদিন একরাত ভ্রমণসূচির আওতায় দেশি বিদেশি যে কেউ পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবসহ আমাদের অতিথি হয়ে ঘুরতে পারবেন। প্যাকেজের বুকিং মূল্য সুলভে রাখা হয়েছে। আমাদের কতৃর্পক্ষের সঙ্গে যোগাযোগ করে যে কোনো বুকিং নেওয়া যাবে।

দ্বিতলবিশিষ্ট রয়েল অ্যাডভেঞ্চার হাউস বোটে রয়েছে রাতযাপনসহ থাকার ব্যবস্থায় ৮টি কক্ষ। উন্নত সুযোগ—সুবিধাসম্পন্ন এসব প্রতিটি কক্ষে রয়েছে ৪ জনের থাকার ব্যবস্থা। সবগুলো কক্ষ শৌচাগার সংযুক্ত। আরও রয়েছে দ্বোতলায় পরিচ্ছন্ন ক্যান্টিন, নিচতলায় রান্নাঘর এবং সাধারণ শৌচাগারের ব্যবস্থা। রয়েল অ্যাডভেঞ্চারের উদ্যোক্তারা হলেন— মো. মহিউদ্দিন মজুমদার (আনন্দ), রিগান বড়ুয়া আবির, মিজানুর রহমান, মো. ফারুক, ইশতিয়াক আহমেদ, দীপু সিকদার, মো. বখতিয়ার ও ইমন বড়ুয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোয়াংছড়িতে ভলিবলের চ্যাম্পিয়ন রোয়াংছড়ি দল

খাগড়াছড়ি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

রাঙামাটির রাজস্থলীতে দু’গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধ; একজন নিহত

কেপিএম শ্রীমদ্ভাগবত সংঘের নতুন কমিটি গঠন : সভাপতি বিপ্লব, সম্পাদক সুমন

আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই রাঙামাটিতে এনসিপি নেতারা

কর্ণফুলী সরকারি কলেজে অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নানিয়ারচরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি

error: Content is protected !!
%d bloggers like this: