শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদু উপজেলা সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক পথ চলা শুরু 

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২০, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

 

লংগদু উপজেলা সাহিত্য পরিষদ গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২০ জানুয়ারি-২৩) উপজেলার মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং সুলতান আহমদ এর সঞ্চালনায় লংগদু উপজেলা সাহিত্য পরিষদের এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু সরকারি মডেল কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক, লংগদু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মঈনুল হক কামাল হোসেন, মন্জুরুল হক, আবু বক্কর ছিদ্দিক মামুন প্রমূখ।

বক্তারা বলেন সাহিত্য হলো সমাজের দর্পণ স্বরূপ। সমাজের বাস্তব চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরাই সাহিত্যের কাজ। বর্তামান ইন্টারনেটের যুগে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে। এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সাহিত্য চর্চা এবং লেখা লেখির প্রতি মনোযোগী করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

শেষে এখলাছ মিঞা খানকে সভাপতি এবং সুলতান আহমদকে সাধারণ সম্পাদক করে লংগদু উপজেলা সাহিত্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান আলী, সহ-সভাপতি আবু দারদা আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহ-প্রকাশনা এবিএস মামুন, প্রচার সম্পাদক মনজুরুল হক, সহ প্রচার মোঃ মঈনুল হক।

এছাড়াও অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রভাষক মু. ঈসা কাদেরী, রাজীব ত্রিপুরা, ওমর ফারুক মুছা, সৈয়দ ইবনে রহমত।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বনভান্তের ১০৪ তম জন্মদিন পালিত

বান্দরবানের ৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ক্ষতি পূরণের দাবি

কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে জনতার হাতে আটক অভিযুক্ত বিল্লাল

মাটিরাঙায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক খুন, আহত এক

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

error: Content is protected !!
%d bloggers like this: