শুক্রবার , ২৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেলেন বাঘাইছড়ির প্রতিভা রাণী চাকমা 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২৫, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না। তা বাস্তবায়নের লক্ষে সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের পক্ষ থেকে দুই শতক জমিসহ একটি করে নতুন ঘর উপহার পাবেন ভূমি ও গৃহহীন দুঃস্থ অসহায় পরিবার।

তারই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ ডিজাইনের একটি দূর্যোগ সহনীয় ঘর উপহার পেলেন স্বামী হারা বিধবা নারী প্রতিভা রাণী চাকমা। কাজ শুরুর এক মাসের মধ্যেই নতুন ঘরে বসবাস শুরু করেছেন পরিবারটি।

২৫ মার্চ শুক্রবার সকালে প্রতিভা রাণী চাকমার বাড়িতে গিয়ে দেখা যায় নতুন ঘরে বসবাস করছেন প্রতিভা চাকমা। চোখেমূখে তৃপ্তি নিয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিভা রাণী চাকমার ছেলে বাবলুমণি চাকমা বলেন স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে ।

বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জীবতলী শান্তি পুর এলাকার বাসিন্দা প্রতিভা রাণী চাকমা(৫০) দীর্ঘদিন স্বামী হারা জরাজীর্ণ ঘরে বসবাস করছেন এক সন্তানকে নিয়ে। উপজেলা সোনালী ব্যাংক সংলগ্ন পিজোর রেষ্টুরেন্টের সামনে পান সিগারেট বিক্রি করে কোনরকম মানবেতর জীবনযাপন করেন। ব্যাংকে যাতায়াতের সুবাদে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান এর নজরে আসে প্রতিভা রাণী চাকমা।

পরে খোঁজ নিয়ে জানা যায় এক সন্তানকে নিয়ে কোন রকমে খুপরি ঘরে বসবাস করছেন বিধবা নারী প্রতিভা চাকমা। আর তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘরের জন্য তাকে মনোনীত করে খুব অল্প সময়ের মধ্যে একটি নতুন দূর্যোগসহনীয় ঘর তৈরি করে তাকে বুঝিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান ।

পুলিশের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা বলেন, ওসি সাহেব প্রতিভার বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছেন আমিও সায় দিয়েছি এবং বলেছি একজন যোগ্য প্রার্থী বাছাই করেছেন। প্রতিভার মত এমন অসহায় পরিবার গুলোই এমন সহায়তা পাওয়ার যোগ্য। আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই।

মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা বলেন, পুলিশের এমন জনহিতকর কাজে আমরা আনন্দিত। এমন ভালো কাজ আরো বেশী করে করার অনুরোধ রইলো।

এদিকে বাঘাইছড়ি থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল বলেন, বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি থানার ন্যায় বাঘাইছড়িতে ঘর পেয়েছেন প্রতিভা রাণী চাকমা, এতে পরিবারটি বাকী জীবন কিছুটা হলেও স্বাছন্দে কাটাতে পারবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে পুষ্টি পরোক্ষ কর্মসূচি প্রশিক্ষণ অনুষ্ঠিত

খালে পড়ে প্রাণ হারালেন ৫৮ বছরের চিন্তামণি চাকমা

রামগড়ে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে-নিখিল কুমার

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

কোয়ান্টামের প্রবীণ সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ

নানান সমালোচনায় খাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: