শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের ভার্য্যাতলীতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৩:৩০ হতে রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক উৎসব ” এর চতুর্থ  পর্বে  অনুষ্ঠিত হলো ১১৯ নং ভার্য্যাতলী  মৌজার নান্দনিক পরিবেশনা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করেন।

এই দিনে ভার্য্যাতলী মৌজায় বসবাসরত পাংখোয়া  সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পাংখোয়া সম্প্রদায়ের জীবনধারা, তাদের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য, শিকারী নৃত্য, পাংখোয়া গান সহ বিভিন্ন ঐতিহ্য  পরিবেশন করেন। এসময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ,  এএসসি  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান  উপভোগ  করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সদ্য বিদায়ী ইউএনও মুনতাসির জাহান, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা , নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী,  সহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী,  মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক পরিবেশনা উপভোগ করেন।

বিজিবি  অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান,  ব্যাটালিয়ন এর অধীন ৬ টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের  এই আয়োজন।

প্রসঙ্গতঃ কাপ্তাই বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব গত ১৩  জানুয়ারি উদ্বোধন করা হয়। এদিন ওয়াগ্গা মৌজার তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের পরিবেশনা করেন।  এছাড়া গত ২০  জানুয়ারি রাইখালী  মৌজা এবং ২১ জানুয়ারি নারানগিরি মৌজার  শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন। এছাড়া আগামী ৪  ফেব্রুয়ারী চিৎমরম মৌজা এবং ১০ ফেব্রুয়ারী পেকুয়া মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত

মগপার্টির হামলায় গুরুতর আহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

প্রবারণার শেষ রাতে বান্দরবানে রাজহংসী রথযাত্রা ও শান্তির প্রার্থনা

পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি-পার্বত্য উপদেষ্টা

জুরাছড়িতে খাদ্য বান্ধব চাল বিতরণ

মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: