মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:০৩ পূর্বাহ্ণ

 

গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য সহকারে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ প্রথম প্রহরে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাত ১২টা এক মিনিটে প্রথমে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের পুষ্পস্তবক অর্পণ শেষে থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ে ক্রমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা ও সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সবাই।

এ সময় ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলা ও ভাংচুর; আহত–১, মামলায় আসামি দেড় শতাধিক

কাপ্তাই থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ওয়াগ্গায় বিলাতি ধনিয়া পাতা চাষে লাভবান কৃষক

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

পানির কষ্ট দুর করণে কথা রাখলেন ইউএনও

খাগড়াছড়িতে অটো চালকের মৃতদেহ উদ্ধার

রাজস্থলীতে যুব ও যুব নারীদের মাশরুম চাষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে বাঘাইছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: