মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

অমর ‘একুশে গ্রন্থমেলা’ ২০২৩ এ প্রকাশিত হয়েছে এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক ‘কামাল হোসেন টিপু’র রোমান্টিক উপন্যাস ‘অভিমান’। ‘অভিমান’ স্কুল জীবনের প্রেমকাহিনী নিয়ে লেখা। এই উপন্যাসে লেখক এ সময়ের গতানুগতিক ‘দৈহিক ভালোবাসা’কে এড়িয়ে গিয়ে সম্পর্ণ সুস্থধারার উপাখ্যান রচনায় মনোনিবেশ করেন। উপন্যাসের শুরুর দিকটা দুষ্টুমি আর হেয়ালিপনার খুনসিতে ভরা। এর ফাঁকে লেখক দুই তরুণ-তরুণীর মনে ভালো লাগার বীজ বুনে ভালোবাসার রস সৃষ্টির চেষ্টা করেন। এক সময় তিনি সফলও হন। কিন্তু মানবপ্রেম কখনো নিদিষ্ট গতিধারায় চলতে পারে না। কারণ, ভালোবাসা যত গভীর হয়ে হাসে বিচ্ছেদ তত নিকটে আসে। এই উপন্যাসেও তাই হয়েছে। অর্থ্যাৎ উপন্যাসের মাঝামাঝি দীর্ঘ সাড়ে সাত বছরের বিচ্ছেদ টেনে এনেছে লেখক। এরপর কি হলো? এরপর রোমান্টিক উপন্যাসিক কামাল হোসেন টিপু দীর্ঘ বিচ্ছেদকে পুনরায় পুরনো ভালোবাসায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করেন।


এবার এই উপন্যাসের কয়েকটি আলোচ্য উক্তি তুলে ধরা যাক,
“রোমানাকে যতই দেখছি ততই ভালো লাগছে। কিন্তু হাতটা ভীষণ চুলকাচ্ছে দোস্ত।
রাজিব আবিরের মাথায় ঢুঁ মেরে বলল, রোমানাকে দেখবি দেখ। কিন্তু ঢিল ছুড়বি না।”
“এত অভিমান তোমার নিহা! তোমার এই অভিমান আমাদের গেঁথেই চলেছে দীর্ঘ বিচ্ছেদের সুতোয়। নিহা, কোথায় তোমার সেই উদার মন। সেও কি তোমার মতো অভিমানী এখন! জানো নিহা, মাঝে মাঝে মনে হয় আর কোনো দিন তোমার দেখা পাবো না আমি। কোনোদিন বুঝি আর দেখা হবে না তোমার-আমার!”
“খুব ছোট্ট একটা শব্দ ‘স্যরি’। এই একটি শব্দ কি পারবে, আমার সাড়ে সাত বছরের বিচ্ছেদযন্ত্রণাকে ভুলিয়ে দিতে? বলো নিহা, ‘স্যরি’ শব্দাটা কি আমাদের হারিয়ে যাওয়া সাড়ে সাতটি বছর ফিরিয়ে দিতে পারবে? এই সাড়ে সাতটি বছর ধরে আমি শুধু তোমাকে খুঁজেছি।”
“তোমার স্মৃতিজড়ানো এই স্কুলআঙিনায় আমি অসংখ্য বার এসেছি। এই, এখানটায় বসেছি। বিশ্বাস না-হলে এই কড়ুইগাছটাকে জিজ্ঞেস করে দেখ, তোমার অপেক্ষায় কতদিন কতবার এখানে বসে কেঁদেছি।”
‘অভিমান’ কামাল হোসেন টিপু’র নবম গ্রন্থ। উপন্যাসটি প্রকাশ করেছে ‘অন্বেষা প্রকাশন’। বইটি পাওয়া যাবে অন্বেষা প্রকাশনের ‘১২নং প্যাভিলিয়নে’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নৌকার প্রার্থী ও মেম্বারপ্রার্থীকে জরিমানা 

দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করলেন সমাজসেবক নাসির উদ্দীন

পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি’র

রাঙামাটির ভেদভেদীতে গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে আছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

পেকুয়ায় সড়ক সংস্কার নিয়ে গড়িমসি, বাড়ছে দুর্ভোগ!

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন কাপ্তাইয়ের মানবিক ইউএনও মুনতাসির জাহান 

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

error: Content is protected !!
%d bloggers like this: