বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে ধারের টাকা চাওয়ায় পিটুনি ! গুরুতর আহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলাধীন কেংরাছড়ি বাজারে হাওলাতি টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হয়েছে মনসুর আলীসহ তার পরিবার।

বুধবার সন্ধ্যায় এঘটনায় গুরুতর আহত অবস্থায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন মনসুর আলী(৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছ, গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কেংরাছড়ি বাজারস্থ মনসুর আলীর দোকানের সামনে ধারের টাকা নিয়ে পক্ষ বিপক্ষ দুই দলের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এসময় মনসুর আলীর ছেলে জামাল হোসেন প্রতিপক্ষ নাছির, শামীম ও তাহেরের কাছে হাওলাতি টাকা চাইলে তারা একপর্যায়ে উত্তেজিত হয়ে জামালকে মারধর করে। এতে প্রতিবাদ করে জামাল হোসেনের পিতা মনসুর আলী। তার পর বৃদ্বা মনসুর আলী ও তার স্ত্রী নুরজাহাকেও মারধর করে নাছির, শামীম ও তাহেরগং।

জামাল হোসেন বলেন, আমি শামীম এর কাছে ঠিকাদারি কাজের ৪০ হাজার টাকা পাওনা ও কাজের জন্য আমার থেকে আরও দশ হাজার টাকা হাওলাত নেয়। ওই টাকাগুলি অনেকদিন যাবত আমাকে ঘুরাঘুরি করতেছে।

আমি হাওলাতি টাকা চাইতে গিয়ে আমাকে ও আমার বৃদ্বা মা বাবাকে বেধম মারধর করেছে নাছিরগংরা। প্রথমে আমার বাবাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। টাকা চাইতে গিয়ে প্রথমে তারা আমাকে মেরেছে এবং আমার বৃদ্বা বাবাকে মেরে নাক ভেঙ্গে দিয়েছে। আমার কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা হাওলাত নিয়েছে নাছিরগংরা। এখন টাকা চাইতে গিয়ে আমাদেরেক গায়ের তারা রক্ত ঝড়াতে হয়েছে। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য নজরুল বলেন, মূলতঃ হাওলাতি টাকা নিয়েই উভয়ের মধ্যে মারামারি বাধে। এ মারামারি ছুটাতে গিয়ে আমিও আঘাত প্রাপ্ত হয়েছি। সংঘঠিত মারমারির এক পর্যায়ে জামালের বাবা নাকের মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় আহত হলে আমি তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করি।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন বলেন, টাকা দার বা হাওলাত নিয়েছে এমন ঘটনাকে কেন্দ্র করে কেংরাছড়ি বাজারে দু’ পক্ষের মধ্যে মারামারি বাধে। সরেজমিনে গিয়ে ও তদন্ত করা হয়েছে। শুনেছি চিকিৎসা শেষে তারা আইনি সহায়তা নেবেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় প্রশাসনের ইফতার মাহফিল

আইসিটি মামলা থেকে রাঙামাটির পাঁচ সাংবাদিককে অব্যাহতি

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ১৪৪ ধারা জারি 

ব্রেক ফেল করে বালু বোঝাই ট্রাক ফেরির কিনারে, রাইখালীতে ফেরী চলাচল সাময়িক বন্ধ

কাউখালীতে আশিকার আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ স‌ন্মেলন জামাত নেতার বিরু‌দ্ধে

ফারুয়ায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ

টাই-স্যুট পড়া যত বড় চাঁদাবাজ হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না –স্বরাষ্ট্র উপদেষ্টা

error: Content is protected !!
%d bloggers like this: