রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহি বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এসময় শান্তি পরিবহনের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আটকে গেলে বেঁচে যায় বাসে থাকা ৪০জন যাত্রী।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা, শিক্ষার্থীরা ভর্তি ফি-তে পাচ্ছে ৪০% ছাড়

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়ে কন্যা শিশুদের নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে পিসিসিপি’র মানববন্ধন

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি জেলা আ.লীগের কাউন্সিল কাল / এবারও দীপংকর নাকি পরিবর্তন

মনোনয়নপত্র অনলাইনে দাখিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

বিএমএসসি’র পিকনিকে একদিন

error: Content is protected !!
%d bloggers like this: