বুধবার , ১৫ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নতুন জাত বেগুন চাষে সফলতা পেয়েছে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ১৫, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাকাল থেকেই কৃষিতে নতুন নতুন সংযোজন অব্যাহত রেখেছে।

ফল-সবজি এবং মসলার নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষি ও পুষ্টি জগতে অগ্রণী অবস্থান ধরে রেখেছে।

এবার তরকারি হিসেবে খুবই জনপ্রিয় ‘বেগুন’ নিয়ে বিস্মিত হবার মতো এক জাত উদ্ভাবন করেছে।

যেটির গড় ওজন এক কেজি বা তারও বেশি। ‘বারি বেগুন-১২’ জাতের এই বেগুনের আকার এবং ফলন দেখে অভিভূত হয়েছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
তিনি বুধবার সকালে খাগড়াছড়ি শহরের অদূরে অবস্থিত ‘পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র (বারি)’-এর উদ্ভাবিত ‘বারি বেগুন-১২’ জাতের কৃষক পর্যায়ে উন্মুক্ত করণের লক্ষ্যে আয়োজিত মাঠ দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তিনি এসময় বলেন, পাহাড়ে কৃষি গবেষণা এবং পাহাড়ের আবহাওয়া ও জলবায়ু উপযোগী নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে অসামান্য অবদান রাখছে। ফলমূল-সবজি-তরকারি এবং মসলা জাতীয় ফসল চাষে কৃষক-কৃষাণীদের মনে আশার আলো ছড়াচ্ছে। বারি’র এই কেন্দ্রটি এখন সারাদেশের মনোজগতে স্থান করে নিয়েছে।


প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক।
তিনি জানান, পাহাড়ের মৃত্তিকা-জলবায়ু সহিষ্ণু এবং কৃষি ঐতিহ্যের সাথে খাপ খাওয়া এই জাতের বেগুন চাষ করে কৃষকরা লাভবান হবেন। আকারে ও ওজনের বড়ো হওয়ায় এটার বাজার চাহিদাও বেশি হবে। আগামী মৌসুমে বিনামূল্যে চারা ও পরামর্শ দিয়ে সহযোগিতা অব্যাহত রাখবে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী এবং পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।
সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে সরেজমিনে মাঠ পরিদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত একটি র‌্যালীতে অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনে রাজস্ব আয় ৯ লাখ টাকা

খালে পড়ে প্রাণ হারালেন ৫৮ বছরের চিন্তামণি চাকমা

উপজেলা নির্বাচনে অংশ নেবে পাহাড়ের আঞ্চলিক দল: তৎপর সম্ভাব্য প্রার্থীরা

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাপ্তাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও কম্বল বিতরণ

১৫ এপ্রিল কাপ্তাই চিৎমরমে হবে  সাংগ্রাঁই জল উৎসব

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে ১২ মাদক কার্বারী গ্রেপ্তার

নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে কাপ্তাই সেনা জোনের গোলবার প্রদান

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

রাঙামাটিতে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের নানান কর্মসূচি

error: Content is protected !!
%d bloggers like this: