বুধবার , ১৫ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানের তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ১৫, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলা ফের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তা জনিত কারণে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বান্দরবান পার্বত্য জেলার ৭ টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মত পর্যটকগণ অনায়াসে ভ্রমণ করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে ফের এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে বান্দরবানের রোয়াংছড়ি- রুমা উপজেলার দূর্গম এলাকা গুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় রোয়াংছড়ি- রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শুধুমাত্র রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।

এরপরে আগামী কাল ১৬ মার্চ থেকে রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে, পুনরায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

মারমাদের সাংগ্রাই উৎসবে অর্থ সহায়তা দিলো সিন্দুকছড়ি জোন

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে দুদকের অভিযান

পাহাড় সমাজে পাপের ভয় 

বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন’র  মতবিনিময় সভা

কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১১ জন স্কাউটস এর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন 

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

সুনীল চাকমার শাস্তির দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: