রবিবার , ২৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৬, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

মজান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে রবিবার  (২৬ মার্চ)  কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, পুলিশ , মুক্তিযোদ্ধা সংসদ  সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার সকাল ৫  টা ৫০ মিনিটে ৩১   বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়।

এর পর কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী  কর্মকর্তা রুমন দে  এর নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,  কাপ্তাই থানার ওসি মোঃ জসিম  উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে এরপর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইউএনও রুমন দে ও সাবেক কমান্ডার  শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে   মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে এসময় কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা,  পুরস্কার বিতরণ এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিন দিন জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের নিসর্গ বোট ট্রাভেলিং

বাঙ্গালহালিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মহালছড়ি জোনের উদ্যোগে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

রাঙামাটির দারুসসালাম একাডেমি ও এতিমখানায় কম্বল বিতরণ

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের শোক

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে বাঘাইছড়ি বিএনপির পুষ্পস্তবক অর্পণ

error: Content is protected !!
%d bloggers like this: