মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিজু উপলক্ষে রাঙামাটিতে আর্কষনীয় বলি খেলা

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
এপ্রিল ১১, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাণ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ এপ্রিল) বিকেলে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু,সাংক্রাণ উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা।

ঐতিহ্যবাহী এ বলি খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২০ জন পাহাড়ি বলি(কুস্তিগির) অংশগ্রহণ করেন। এতে ২০ জন বলিকে প্রথম বড় বলি, দ্বিতীয় বড় বলি, তৃতীয় বড় বলি,সাধারণ বলি ও সাধারণ ছোট বলি করে ৫ টি দলে ভাগ করে খেলা পরিচালনা করা হয়।

খেলায় চ্যাম্পিয়ন বলির জন্য প্রথম পুরষ্কার ১০ হাজার টাকা ও রানার্স আপ বলি’র জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এসময় সেরা হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে সৃজন চাকমা ও রানার্স আপ হয়েছে রমেস চাকমা।

রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বলি খেলা দেখতে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়।

আগামীকাল বুধবার ১২ এপ্রিল সকালে রাঙামাটি’র রাজবন বিহার ঘাটে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় প্রার্থনা করে পুরোনো বছরকে বরণ করবে পাহাড়িরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির জেন্ডার সমতা জলবায়ু জোট কমিটি গঠন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৬ বছর পূর্তি উদযাপিত

ঈদগাঁওয়ে মডেল হাসপাতাল ও ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে টিসিবির পণ্য পৌঁছেছে, চলছে প্যাকেজিং

জাতীয় শোক দিবসে মারিশ্যা বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে স্বৈরাচারী হাসিনাকে ফিরাতে পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে: ওয়াদুদ ভূঁইয়া

নির্ধারণ হলো নানিয়ারচর সড়কের ভাড়া

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

জুরাছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

error: Content is protected !!
%d bloggers like this: