শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জলকেলিকে মাতোয়ারা বান্দরবানে মারমা সম্প্রদায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ১৫, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায় তাদের বর্ষবরণ উৎসব “সাংগ্রাই” এর জলকেলীতে মেতে উঠেছে। শহরের অলিতে-গলিতে গান গেয়ে আদিবাসীরা এক অপরকে পানি বর্ষণ করে জলকেলি বা পানি উৎসবে মেতে ওঠেন তারা।

রোববার (১৫এপ্রিল) বিকালে জেলা শহরের ঐতিহ্য রাজার মাঠে জলকেলিতে মেতে উঠে সবস্তরে মানুষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় আরাে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সহধর্মিনী মেহ্লাপ্রু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


তরুণীদের সামনে বিভিন্ন পাত্রে বা জলাধারে জল রাখা থাকে। তরুণেরা জলভর্তি পাত্র নিয়ে দলে দলে এসে সাংগ্রাইংতে মিলে মিশে পানি খেলা খেলি ও ভাই সকলে ও বােন সকলে এসাে একত্রে আনন্দ করি’। রাঙা পুস্প শােভিত এ মাসে আত্মহারা হয় সাংগ্রের আনন্দে এই শুভ দিনে তুলনাহীন তুমি, প্যন্ডেলে বসে স্বাগত জ্বানাও, সাংগ্রেং এর জল হীম শীতল সুন্দরী তুমি অপূর্ব শহরের অলিতে-গলিতে এই ধরনের আদিবাসী গান গেয়ে আদিবাসীরা এক অপরকে পানি বর্ষন করে জলকেলি উৎসবে মেতে উঠে।


পাশাপাশি পানি ছিটানোর মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের ঐতিহ্য পোশাকে ও সংস্কৃতির সুরে নৃত্য পরিবেশন করেন মারমা শিল্পীরা। সে সুরের ছন্দে আনন্দে মেতে উঠে সকল ধর্মের মানুষ।
মারমা আদিবাসীদের এই জলকেলি উৎসব পাহাড়ী-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। পাহাড়ের এই ভিন্ন ধর্মী উৎসবটি দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সবস্তরে মানুষ। তাছাড়ও বিশেষ করে মারমাদের অধ্যষিত এলাকা পল্লীগুলোতে চলছে এই জলকেলি ও পাহাড়িদের ঐতিহ্য খেলাধুলা অনুষ্ঠান।
প্রসঙ্গত, পাহাড়ের আদিবাসীরা ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণের এ উৎসব পালন করে থাকেন। ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রায়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলেও বান্দরবানের মারমারা বর্ষবরণের এ উৎসবকে সাংগ্রাই বলে থাকেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের স্থবিরতায় বন্ধ ৪৫৫০ পাড়া কেন্দ্র

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

কাপ্তাইয়ে মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

বাঘাইছড়ির মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি কর্তৃক ‎বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে বিএনপি’র বিজয় র‍্যালী

রাঙামাটির চম্পকনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

তেল বিক্রিতে কারচুপি, কাপ্তাইয়ের আশা অয়েলকে জরিমানা 

মহালছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: