বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
মে ৪, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

রাঙামাটিতে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা(বৈশাখী পূর্ণিমা) উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে রাঙামাটি রাজবন বিহার সহ দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের প্রতিটি বৌদ্ধ বিহারে দিন ব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(৪মে) সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কাঁঠালতলী মৈত্রী বিহারে এসে সমবেত হয়।

এ সময় শোভাযাত্রায় অংশ নেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী সহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

পরে মৈত্রী বিহারে ধর্মীয় আলোচনা, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, পিন্ডদান, হাজার বাত্তি দান, বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সমাগম ঘটে হাজারো বৌদ্ধ পূণ্যার্থীর। এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন, পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও সংঘরাম বিহার অধক্ষ্য শ্রদ্ধালংকার মহাস্থবির।

ধর্মানুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, বুদ্ধের সেই অমিয় ধর্মের বাণীগুলো বুকে ধারণ করে দেশ ও জাতি তথা বিশ্বের সব প্রাণীর মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। হিংসা বিদ্বেষ বিভেদ ত্যাগ করতে হবে। সকল সম্প্রদায়কে মিলেমিশে বসবাস করতে হবে। সরকার সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে,রাঙামাটি রাজবন বিহারেও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এসময় বৌদ্ধ পূন্যার্থীদের পঞ্চশীল ও ধর্মীয় উপদেশ প্রদান করেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির।

এতে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সহ অন্যান্যরা। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন। এই পূন্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে উদযাপিত হয়।

বৈশাখী পূর্নিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই দিনে তথা বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বুদ্ধত্ব তথা বোধিপ্রাপ্ত হন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের অত্যান্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ

বিএনপি নেতা ইউসুফ’র উদ্যোগে কাপ্তাইয়ে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে খাবার ও ত্রাণ বিতরণ

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: রাঙামাটিতে সুজন

রুমায় সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফোরণে পুড়লো ১২ ঘর

এসএসসি পরীক্ষার সময় কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

কাপ্তাই সড়কের শিলছড়ি অংশে কাদা মাটিতে সয়লাব: ভোগান্তি চরমে 

error: Content is protected !!
%d bloggers like this: