শনিবার , ৬ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই রাইখালীর একটি সেচ নালা হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৬, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালার উপর পাড়ার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে ইউজিডিপি’ ( উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প)র একটি সেচ নালা।
এ নালার কারণে উপর পাড়ার ৫ হেক্টর জমি বোরে ধান চাষের আওতায় আসে। যা আগে কখনো এসব জমিতে বোরো চাষ হয়নি। অনাবাদি পড়ে থাকত জমিগুলো। নালাটি নির্মাণের কারণে এ বছর প্রথম বারের মত বোরো চাষ হয়।
ইউজিডিপি সহায়তায় ২০২১-২১ ও ২০২২-২৩ অর্থ বছরে ২ ধাপে মোট ২৬৫ মিটার দৈর্ঘ্যর সেচ নালাটি
১২ লাখ ৫৮ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
গতকাল (৬ মে) উপর পাড়ায় গিয়ে দেখা যায়, জমি থেকে সোনালী পাকা ধান সংগ্রহ করছেন চাষীরা। ফলন কেমন জানতে সবার মুখে হাসি। চাষীরা জানান ফলন বেশ হয়েছে।
চিং প্রু অং মারমা (৬০) বলেন,  আমার এ বয়স পর্যন্ত এ জমিতে বোরো মৌসুমে চাষ করতে দেখিনি। এ বছর প্রথম দেখলাম। খুব ভাল লাগছে।
মুচিংবাইন মারমা (৩৮)  বলেন, আমার ২ একর জমিতে ২০ মন ধান প্রাপ্তির আশা করছি। এ ধান আমার পরিবারের খাদ্যর নিরাপত্তা নিশ্চিত করেছে। এ নালাটি না হলে এ নিশ্চয়তা পেতাম না। অন্যর উপর নির্ভর হয়ে থাকতে হত আমাকে।
স্থানীয় ইউপি সদস্য উচহ্লা মারমা (৪০) বলেন, এই সেচ নালাটি  এ এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে ভূমিকা রাখবে। নালাটি আরো সম্প্রসারণ করা গেলে আরো প্রায় ১. ৫০ হেক্টরের মত জমি চাষের আ ওতায় আসবে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব ঝিমি চাকমা বলেন, এলজিইডি কাপ্তাই এর সার্বিক তত্ত্বাবধানে ২ ধাপে এ নালাটির কাজ করা হয়েছে। আমরা শুধু নালা তৈরি করিনি। ডগনালা ছড়া থেকে পানি উত্তোলনের জন্য একটি সেচ মোটর দিয়েছি।
যে মোটরটি ৪ ইঞ্চি পাইপ দিয়ে পানি তুলছে। সেচের যে বিদ্যুৎ বিল আসছে তা কৃষকরা দিচ্ছে।নালাটির বাকী অংশ সম্প্রসারণ করা যায় কিনা তা আমরা মাথায় রেখেছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে সমাবেশ করে নাই কোন পক্ষ, পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ এর কঠোর অবস্থান 

বাঘাইছড়িতে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল চালক সহ হেলপার

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সেনা সদস্য, আটক–৩

বাঘাইছড়িতে জামায়াতের উপজেলা ও পৌর কমিটি গঠন

কাউখালী সরকারি কলেজের প্রভাষক গফুরের বিরুদ্ধে অনিয়ম, তথ্য গোপনের অভিযোগ

কাপ্তাইয়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মশালা 

লংগদুর এক গ্রামে ১২০ বিঘা জমিতে সরিষা চাষ

ঈদের ছুটিতে ঘুরে আসুন বিলাইছড়ির এই ঝর্ণাগুলোতে

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

error: Content is protected !!
%d bloggers like this: