বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
মে ১১, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপির গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা দিনমজুর মোহাম্মদ মোস্তফা (৫১) কে ফিরে পেতে মানববন্ধন।

গত ৬ মে (শনিবার) ভোরে পাশ্ববর্তী নুনছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ হয় মোস্তফা। নিখোঁজের পর স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ৭ মে (রবিবার) মোস্তফার বড় ছেলে মোফিজুল হক (২১) বাদী হয়ে দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার (জিডি নং- ২৬৯)। এদিকে নিখোঁজ হওয়ায় শোক নেমে এসেছে মোস্তফার পরিবারে।

নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি মোস্তফার। এমতাবস্থায় ১১ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় নিখোঁজ মোস্তফাকে অতিসত্বর খুঁজে পাওয়ার দাবিতে বাবুছড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সচেতন এলাকাবাসী।

অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম। আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন, জেলা সদস্য সচিব এস. এম মাসুম রানা, মাটিরাঙ্গা উপজেলার সভাপতি জালাল আহম্মেদ প্রমূখ।

এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোস্তফার সন্ধান পাওয়া না গেলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সাপের কামরে যুবকের মৃত্যু 

রাঙামাটিতে ভূমি ও গৃহহীন আরো ৪৩৯ টি পরিবার ঘর পাচ্ছে

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

বাঁশখালী থেকে অপহৃত শিশু আদিয়াতকে উদ্ধার: মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

‎কাপ্তাই হ্রদে কচুরিপানা সংকট মোকাবেলায় লিলা প্রকল্পে প্রশিক্ষণ

রাঙামাটিতে আরন্যক ফাউন্ডেশনের সেমিনার / স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংরক্ষিত বনাঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে হবে

কাউখালী সরকারি কলেজের প্রভাষক গফুরের বিরুদ্ধে অনিয়ম, তথ্য গোপনের অভিযোগ

বাংলা‌দেশ‌কে নি‌য়ে এখ‌নো ষড়যন্ত্র হ‌চ্ছে – অংসুইপ্রু চৌধুরী

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

error: Content is protected !!
%d bloggers like this: